• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

ছাতকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলন উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের ছাতকে সাংবাদিকদের সঙ্গে একান্ত মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমদ মিলন। আজ শুক্রবার, ৩ অক্টোবর ছাতক পৌর শহরের নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য প্রদান করেন—
দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মোশাহিদ আলী, মোঃ আতিকুর রহমান এবং এশিয়ান টিভির সিলেট পশ্চিম প্রতিনিধি এ আর সায়েম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক— মোঃ ফজল উদ্দিন, জামরুল ইসলাম রেজা, মোঃ তাজেদুল ইসলাম, মোহাম্মদ জে আলম ও দিলোয়ার হোসেন জয় সহ অনেকে।

সভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে আমি ছাতকের সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি। তৃণমূল পর্যায় থেকে আমি ব্যাপক সমর্থন পেয়েছি।”

তিনি আরও বলেন, দল থেকে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে প্রস্তুত রয়েছি।
“ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে একটি মডেল অঞ্চলে রূপান্তর করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য প্রয়োজন। এই লক্ষ্যে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category