• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

জাসাসের টনকী ইউনিয়ন কমিটি ঘোষণা, মাসুদ আহ্বায়ক, শাহ আলম সদস্য সচিব

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৫ই নভেম্বর মুরাদনগর উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও সদস্য সচিব আবদুস সামাদ ৪১সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব রতন ও টনকী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন খোকন মাস্টারের সুপারিশে ঘোষিত কমিটিতে মাসুদ মিয়াকে আহ্বায়ক, আবুল কালাম সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শাহ আলমকে সদস্য সচিব করা হয়েছে।

ঘোষিত কমিটিতে যুগ্ম-আহবায়ক পদে রয়েছেন, আবুল খায়ের, শাহ-আলম-২, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, বশিরুল ইসলাম, মোঃ ফুল মিয়া, সজিব মিয়া, মোঃ শামীম, মোঃ সেলিম, আক্তার হোসেন, হেলাল উদ্দিন, জাকির হোসেন, মধু চন্দন রায়, এনামুল হক, মাসুদ মিয়া।
এছাড়াও কমিটিতে সদস্য পদে রয়েছেন, খলিলুল রহমান, মোহাম্মদ আলী, মনির মিয়া, বিল্লাল হোসেন, আলাউদ্দিন, খবির মিয়া, সাদ্দাম হোসেন, মোঃ নাসির, খোকন মিয়া, সোহেল মিয়া, সাজ্জাদ হোসেন, রাসেল মিয়া, কালন মিয়া, রুবেল মিয়া, জজ মিয়া, গোলাম মোস্তফা, সেলিম জাহির, দেলোয়ার হোসেন, মনির হোসেন, নাসির মিয়া, জাকির সরকার, সজিব মিয়া, সেলিম, রফিক মিয়া।

মুরাদনগর উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ২২টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ টনকী ইউনিয়ন জাসাসের কমিটি ঘোষণা করা হয়েছে। মুরাদনগর উপজেলায় আমরা সকলে সম্মিলিত ভাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category