• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

জাহাপুরে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৭ নং জাহাপুর ইউনিয়ন পরিষদে ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০-মে) ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ।
​চাল বিতরণকালে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক ও দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভি-ডব্লিউ-বি কর্মসূচি সরকারের এই উন্নয়ন ভাবনারই একটি বড় অংশ। জাহাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা অত্যন্ত স্বচ্ছতা ও সততার সাথে প্রকৃত অধিকারীদের হাতে এই চাল পৌঁছে দিতে বদ্ধপরিকর।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মহিউদ্দিন। তিনি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিষদের এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) বৃন্দ, সংরক্ষিত নারী আসনের সদস্যাবৃন্দ, পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (VWB) কর্মসূচির আওতায় জাহাপুর ইউনিয়নের তালিকাভুক্ত কার্ডধারী দুস্থ ও অসহায় নারীদের মাঝে এই চাল বিতরণ করা হয়। প্রথম দিনে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল পেয়ে উপকারভোগী নারীরা বর্তমান সরকার ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category