• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

তানোরে কামারগাঁ ইউনিয়নে নির্বাচনী সেন্টার কমিটি গঠন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

Reporter Name / ২৫৪ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপি ৯টি স্থানে পৃথক পৃথক ভাবে নির্বাচনী কেন্দ্র (সেন্টার) কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ১ তানোর গোদাগাড়ী আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। তানোর কামারগাঁ ইউপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে, ধানুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, মালশিরা চৌবাড়িয়া বাজার চত্বরে, মাদারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে, পারিশো দূর্গাপুর মাদ্রাসা মাঠে, শ্রীখন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, কামারগাঁ বাজার চত্বরে, কোচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়মাঠে ও হাতিশাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের বিএনপির সভাপতিদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদকদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর উপজেলা বিএনপি র সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খান, চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, ড্যাব কেন্দ্রীয় কমিটির জেনারেল সদস্য ডাক্তার মিজানুর রহমান, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, তানোরপৌর সভার ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর
বিএনপি নেতা আবু সাইদ বাবু, ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল মান্নান। তানোর উপজেলা ছাত্রদল ও তানোর উপজেলা কৃষকদল সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সাবেক
সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, তানোর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদাদ, তানোর উপজেলা যুবদল নেতা রাজা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, তানোর উপজেলা ছাত্রদল সভাপতি মাসুদ করিম ও মামুনসহ তানোর উপজেলা ও তানোর পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ভোটাররা উপস্থিতছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category