• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

তানোরে শিক্ষার মানোন্নয়নে যুগ্ম সচিবের মতবিনিময় সভা

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সিরাজুল ইসলাম (রনি) রাজশাহী প্রতিনিধি।।
রাজশাহীর তানোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও
উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী সহ অনেকে।
এই মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক, কলেজ ও দাখিল মাদরাসার শিক্ষকরা ছাড়াও স্থানীয় সুধীজন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তানোর উপজেলার সাবেক এই ইউএনও এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহামাদ মুনীরুজ্জামান ভূঁঞা পর্যায়ক্রমে তানোর পৌরশহরের আল মাদ্রাসাতুল ইসলাহিয়া ও তানোর পৌরসভা স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এ-সময়ে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category