• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমানের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসায় দোয়ার আহবান কায়কোবাদের

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

১/১১ সরকার ও স্বৈরশাসকের নির্যাতনে দীর্ঘ দেড় যুগ ধরে নির্বাসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামীকাল ২৫শে ডিসেম্বর দেশে আসছেন তিনি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশের পাশাপাশি কুমিল্লা জেলার মুরাদনগরেও বইছে উৎসবের আমেজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ব-পরিবারে আজ লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। বিএনপির কান্ডারী তারেক রহমানের স্বদেশ যাত্রা যেন সুস্থ ও নিরাপদ হয় যেজন্য মুরাদনগর উপজেলার প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন- বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধীদের ষড়যন্ত্র ছিল এখনও ষড়যন্ত্র বিদ্যমান। যার ফলে দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাহিরে। তিনি আজ লন্ডন ছেড়ে আগামীকাল সকাল ১০ টায় ঢাকায় অবতরণ করবেন। মুরাদনগরের সর্বস্তরের জনগণ বিশেষ করে মসজিদ ও সকল মাদ্রাসায় আমাদের মাথার তাজ তারেক রহমানের নিরাপদ সফরের জন্য মহান আল্লাহর নিকট দোয়ার আয়োজন করবেন।
মুরাদনগরের মসজিদ ও মাদ্রাসা গুলোতে এই দোয়া আগামীকাল পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category