• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল

তিনবিঘা করিডোরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি তরুণ আটক

Reporter Name / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মো. আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত চেকপোস্টে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে দহগ্রাম বিওপির আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। আটক তরুণের নাম তন্ময় চন্দ্র (২৫)। তিনি দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার মুশিদহাট গ্রামের বিমল চন্দ্রের ছেলে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার আনুমানিক বেলা ১১টা ৪৫ মিনিটে দহগ্রাম চেকপোস্টের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করতে থাকা এক ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হলে জানা যায়— তিনি বাংলাদেশি নাগরিক তন্ময় চন্দ্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তন্ময় জানান, তিনি ২০২৪ সালে পাসপোর্ট ও ভিসা ছাড়াই দিনাজপুরের শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। দীর্ঘ সময় ভারতে অবস্থানের পর বুধবার মানবপাচারকারী মো. আলমগীরের সহায়তায় দেশে ফেরার চেষ্টা করেন। তবে তিনবিঘা করিডোর সীমান্তে পৌঁছালে বিজিবির হাতে ধরা পড়েন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির বড় ভাই সঞ্জয় কুমারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তন্ময়ের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
এই বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, “সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category