• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

ত্রিশালে অনলাইন জুয়ায় আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন

Reporter Name / ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু ত্রিশাল,ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশালে নিজের মাকে গলা টিপে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই একমাত্র সন্তান। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে শোবার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার বৈদ্য ইউনিয়নের বাসকুরি গ্রামে মা বানুয়ারা বেগমকে গলা টিপে ও রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু।

পরে নিজ শোবার ঘরেই তাদের মরদেহ মাটিচাপা দেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে রাজু নিজেই বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বোনদেরকে শ্বশুরবাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসে। দুপুরে এলাকাবাসী ও বোনেরা খোঁজাখুঁজি করে শোবার ঘরে ঢুকলে মাটির গর্ত দেখতে পান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ছেলেকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়।

ত্রিশাল থানা পুলিশ জিজ্ঞেস করলে তিনি নিজেই বাবা-মায়ের হত্যার বর্ণনাসহ নিজেই পুঁতে রাখা জায়গা দেখিয়ে দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

মৃতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, মোহাম্মদ আলী স্থানীয় কৃষিকাজ ও মাছ ব্যবসার জড়িত ছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি। তার ছেলে রাজু অনলাইন জুয়ায় আসক্ত।

তিনি টাকার জন্য বিভিন্ন সময় বাবা-মায়ের ওপর অত্যাচার করতেন। মাসখানেক আগে তার অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যান।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category