• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

দাবির মুখে লালমনিরহাট–ঢাকা রুটে বিশেষ ট্রেন অনুমোদন

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত সমাবেশে অংশগ্রহণের সুবিধার্থে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে একটি বিশেষ ট্রেন চালুর অনুমতি দিয়েছে রেল কর্তৃপক্ষ।
এর আগে বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ২০২৫ ইং সকাল থেকে অবস্থান কর্মসূচি ও রেলপথ অবরোধে নামেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচির ফলে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে তাকে এক নজর দেখতে ও কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে লালমনিরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে। সে লক্ষ্যে গত ১৯ ডিসেম্বর ভাড়ায় একটি বিশেষ ট্রেন বরাদ্দ চেয়ে রেলভবনে লিখিত আবেদন করা হয়।তবে সোমবার রাতে রেলভবন থেকে জানানো হয়, বিশেষ ট্রেন পরিচালনার সুযোগ নেই। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মধ্যে। পরদিন সকালে প্রতিবাদ হিসেবে তারা লালমনিরহাট রেলস্টেশনে রেলপথে বসে পড়েন এবং একপর্যায়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নেন।
নির্ধারিত সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত যাত্রা শুরু না হওয়ায় রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়।
পরবর্তীতে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি তাদের দাবির বিষয়টি সমর্থন করে পুনরায় রেলভবনে আবেদন পাঠান এবং ২৪ ডিসেম্বর বিশেষ ট্রেন চালুর আশ্বাস দেন। এই আশ্বাসের পর বিকেল ৩টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছ বলেন, দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে দেখতে ঢাকায় যাওয়ার জন্য হাজারো নেতাকর্মী প্রস্তুত ছিলেন। যথাযথ নিয়ম মেনেই বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ট্রেন না দেওয়ার সিদ্ধান্ত আমাদের বড় সংকটে ফেলে। সে কারণেই বাধ্য হয়ে আন্দোলনের পথে যেতে হয়েছে।
এদিকে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, অবরোধের কারণে লালমনি এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।
আর বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোর্শেদ আলম বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category