• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলির ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত বাজারের ময়লার ভাগাড় পরিস্কার করলো বিএনপি নেতাকর্মীরা ধর্মমন্ত্রীর কঠোর বার্তার পরই মুরাদনগরে সাঁড়াশি অভিযান, ইয়াবা সেবনের সময় গ্রেপ্তার ৭ মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ মামলার আসামী ‘কুখ্যাত ফারুক’ গ্রেপ্তার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত রমজান উপলক্ষে জুলাই শহীদ পরিবারে ধর্মমন্ত্রীর উপহার মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে কঠোর নির্দেশনা ধর্মমন্ত্রীর, সফল হলে প্রশাসনকে পুরস্কারের ঘোষণা দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজন মুরাদনগরে ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ডাবল হ্যাটট্রিক করে ধর্ম মন্ত্রণালয়ে কায়কোবাদ, মুরাদনগরে আনন্দের বন্যা

দেশে নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে – হায়দার আলী লেলিন

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

ভোলা প্রতিনিধি।।

নির্বাচনকে ঘিরে দেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন।
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হয়ে কেক কাটা হয়। পরে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফের জেলা কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা বিএনপি ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

এর আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শপিউর রহমান কিরণের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন।
এসময় তিনি বলেন দেশে নির্বাচন কে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি অতীতে নানা ষড়যন্ত্র মেকাবেলা করে আসছে এগিয়ে আসছে, এখনো কোন ষড়যন্ত্র থামাতে পারবেনা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই হবে।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম খান,যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, হিমায়ুন কবির সোপান,ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির আহবায়ক আশিফ আলতাফ,সদস্য সচিব হেলাল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category