• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

নজরুলের লেখনী ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অনুপ্রেরণা যুগিয়েছে — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান

Reporter Name / ৪৭৮ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

মো. রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা)

কবি নজরুলের অসাধারণ লেখনী কবিতা ও গান ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতিকে যুগিয়েছে অনুপ্রেরণা। যুগ যুগ ধরে এই কবির সৃষ্টিশীল কর্ম সকলকে চলার পথে প্রেরণা যুগিয়েছে নিয়মিত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান।

শুক্রবার (১২ জুলাই) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা দৌলতপুর গ্রামের কবি নজরুল মঞ্চ মাঠে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নজরুল নিকেতন উপদেষ্ঠা মোঃ শেখ জাকির হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক শারমীন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা সহকারী পুলিশ সুপার (বিপিএম, পিপিএম) রবিউল, প্রধান আলোচক কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মুঞ্জুর আলম, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন, বিশিষ্ঠ নজরুল গবেষক আলী হাসান চৌধুরী, আমন্ত্রিত অতিথি বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কেন্দ্রীয় সম্পাদক (নাট্যকার) ড. রাধাকান্ত সরকার, টোয়ান্টিফোর টেলিভিশন নিউজ নির্বাহী সম্পাদক রাহুল রাহা প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার সুধিজন। সম্মেলন শেষে ঢাকা এবং ভারত থেকে আগত খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category