• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মুবিন হোসেন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশড়া গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মুবিন একই ইউনিয়নের সারারপাড়া গ্রামের মোঃ নাহিদ ইসলামের ছেলে।
কুসুম্বা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম জানান, কয়েকদিন আগে মুবিন তার মায়ের সাথে তার নানা সাখোয়াতের বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বেলা সাড়ে ১১ টার দিকে মুবিন বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজখুজি করার সময় বাড়ীর উত্তর পাশে ৩০ ফুট দূরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার মা চিৎকার দেন।
পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশু মুবিনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category