• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

নিরাপদ সড়কের বার্তায় রাজশাহীতে ৩০০ বাইকারের বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

M.Z.S. Racing Moto Bike Parts Showroom এবং G.R.Z. Squad-এর যৌথ উদ্যোগে রাজশাহী নগরীতে এক বৃহৎ, বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
এতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩০০ জন বাইকার অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক বাইকের অংশগ্রহণে নগরীতে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
র‍্যালিটি নগরীর পঞ্চবটি রিভারাইন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শুরুতেই অংশগ্রহণকারী বাইকারদের নিরাপদ চালনা, ট্রাফিক আইন মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এরপর র‍্যালিটি সাহেব বাজার, সিএনবি মহিলা কলেজসহ রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা হেলমেট পরিধান, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং সারিবদ্ধভাবে চলাচলের মাধ্যমে শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেন। ফলে ব্যস্ত সড়কগুলোতে র‍্যালি চললেও কোথাও যানজট বা জনদুর্ভোগের সৃষ্টি হয়নি। সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহন চালকরাও র‍্যালির শৃঙ্খলা ও সৌন্দর্যের প্রশংসা করেন।
আয়োজক সূত্রে জানা যায়, এই বাইক র‍্যালির মূল উদ্দেশ্য ছিল বাইকপ্রেমীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং তরুণ সমাজকে নিরাপদ ও দায়িত্বশীল মোটরসাইকেল চালনায় উদ্বুদ্ধ করা। বিশেষ করে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষে মেহেরচন্ডী ব্রিজ এলাকায় এসে সমাপ্ত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাপনী পর্বে আয়োজকরা অংশগ্রহণকারী বাইকারদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা ও নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে র‍্যালিটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সমাজে নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে আইন মেনে চলার ক্ষেত্রে আরও সচেতন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category