• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিয়ন্ত্রন হারিয়ে পিকনিকের বাস বাড়ীতে, ড্রাইভার হেলপার পলাতক

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়ন্ত্রন হারিয়ে জনসেবা এক্সপ্রেস নামক পিকনিকের একটি বাস বাড়ীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) রাত প্রায় ন’টায় হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসের যাত্রী সহ বাড়ীর লোকজন।

স্থানীয়রা জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে ভ্রমন শেষে চাপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্য যাওয়ার পথে জনসেবা এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব- ১৪-১১৬২) বাসটি হিলি- জয়পুরহাট সড়কের জিয়ার নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ঐ এলাকার মৃত আলা উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৫০) এর বাড়ীর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে বাড়ীর ভিতরে ঢুকে পড়ে।
এতে বাড়ীর বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্ত হলেও বাসের যাত্রী ও বাড়ীর লোকজনের কোন ক্ষতি হয়নি।
অপরদিকে দূর্ঘটনার পর পরই বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category