• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

নড়িয়া শয়নকক্ষে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মাদরাসা শিক্ষক কারাগার

Reporter Name / ১৭২ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ ওবায়েদুর রহমান সাইদ,শরীয়তপুর প্রতিনিধি।।

শয়নকক্ষে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মাদরাসা শিক্ষক কারাগারে শয়নকক্ষে ডেকে নিয়ে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমানকে (২৬) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়া পৌরসভায়।শনিবার (৩০ আগস্ট) সকালে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিক্তিতে রাতে তাকে নড়িয়া থানার পুলিশ বাজার হতে তাকে গ্রেপ্তার করে। আজ ১ আগস্ট অভিযুক্ত আশিকুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার শয়নকক্ষে ছাত্রীকে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী আশিকুরকে কামড় দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন। এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর নানা বলেন, এই শিক্ষক আমার নাতনিকে ধর্ষণের চেষ্টা করেছে। আমার নাতনি কৌশলে তার হাত থেকে রক্ষা পেয়েছে। আমরা বিষয়টি অন্যদের জানালে বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হচ্ছিল। আমরা এ ঘটনার বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রী এমন ঘটনার শিকার না হয়।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির মামলায় মাদরাসার শিক্ষক আশিকুর রহমানকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category