• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুরাদনগরে জশনে জুলুস

Reporter Name / ৬৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস।
শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন হিসেবে তরিকত ঐক্য পরিষদ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগ শোভাযাত্রা জশনে জুলুস বের করা হয়েছে।
এ শোভাযাত্রাটিতে শত শত মুসলমান অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর তরিকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, নবীপুর পশ্চিম ইউপি সদস্য কাউছার ভূইয়া, কবির হোসেন, জাকির হোসেন সহ রাসূলে আশেকানবৃন্দ। এ সময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হান্নান শাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category