• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৭৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

এসএসসি পরীক্ষা ২০২৩ এর বিদায় উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী  পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে এ মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক বশিরুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতির  বক্তব্য রাখেন  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,  প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক অলিউর রহমান, বিদায়ী পরিক্ষার্থী সাদিকুল ইসলাম, নবম শ্রেণীর শিক্ষার্থী সামিউল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের অভিভাবক  সদস্য মোঃ জামির হোসেন, মোঃ শাহাআলম, মোঃ ইব্রাহীম, সাবিনা ইয়াসমিন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি ও প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো রেজাল্ট করার চেয়ে ভালো মানুষ হওয়া বেশী প্রয়োজন।   বর্তমান সময়ে অ+ খুব বেশি দেখা যায়  কিন্তু সুশিক্ষিত দেখা যায় না। মাথার ঘাম পায়ে ফেলে  ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পর অনেক বাবা-মায়েরা হতাশাগ্রস্থ। ছেলে বড় অফিসার হয়ে  বিলাসী জীবন যাপন করেন আর মা- বাবা থাকেন  ভাঙা কুটির কিংবা বৃদ্ধাশ্রমে। শুধু ভালো ফলাফল করাই আমাদের কাম্য নয় আমরা চাই ভালো ফলাফলের পাশাপাশি তোমরা আদর্শ মানুষ হও।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  জয়নগর ইউসুফ আলী প্রধান হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হক।
মিলাদ শেষে দুর্বার ওয়েলফেয়ার স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে পাঁচকিত্তা উচ্চ বিদয়ালয়ের এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেন এসোসিয়েশনর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category