• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

পাঁচবিবিতে আদিবাসীদের অন্তর্ভুক্তিমূলক ভোট দান শিক্ষা প্রকল্পের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত  

Reporter Name / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আদিবাসী জনগোষ্ঠীর  ভোটারদের স্বতঃস্ফূর্ত  অংশ গ্রহণ ও   সঠিকভাবে ভোট প্রদানের  লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ” ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রকল্পের ” আওতায়  ভোটার  অর্ন্তভুক্ত মূলক  শিক্ষা প্রকল্পের উদ্বোধন ও প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় পিপলস অব দি মার্জিনালাইজড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর আয়োজনে উচাই আদিবাসী একাডেমীর কনফারেন্স রুমে অনুষ্ঠিত  উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত  হয়।  পামডো’র প্রতিষ্ঠাতা ডাঃ দ্বিজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে  এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার এম এ ওয়াহাব মিয়া।
পামডো’র  নির্বাহী পরিচালক  হৈমন্তী সরকারের সঞ্চালনায় এতে  আরো বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ  হাসান,   আইএফইএস এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা , উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জুই আক্তার। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার  ( পাঁচবিবি  সার্কেল ) তুহিন রেজা,   জেলা গোয়েন্দা শাখার ওসি আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, স্বর্ণভূমি নির্বাহী পরিচালক সারাহ মারান্ডী, পামডো’র জিএম শাহাবুর রহমান প্রমুখ।
প্রকল্পটি ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম ও এফসিডি সিডা ও ইউ এর সহযোগিতায় ” ইনক্লুসিভ ভোটার এডুকেশন” প্রকল্পটি সারাদেশে ১৩ টি বে- সরকারী সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।  প্রকল্পটির অধীনে জয়পুরহাট ও দিনাজপুর জেলায় বাস্তবায়ন করবে পামডো ও স্বর্নভুমি  নামক দুইটি এনজিও । এ কর্মসূচিতে অংশগ্রহণকারী আদিবাসী কয়েকজন  মহিলাকে  ভোট দান পদ্ধতি শিক্ষা দিতে ড্যামি ভোটের আয়োজন করেন আয়োজকরা  ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category