• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

পাঁচবিবিতে নবাগত ইউএনও  সেলিম আহমেদের যোগদান 

Reporter Name / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ সেলিম আহমেদ যোগদান করেন। জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বিকালে তিনি পাঁচবিবি উপজেলার ইউএনও হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে সন্ধ্যায় নিজ কর্মস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা প্রশাসনে কর্মরত সকল দপ্তরের পক্ষ থেকে তাদের (টিম লিডার/ক্যাপ্টেন) নবাগত ইউএনও মহদোয়কে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে নবাগত ইউএনও মহদোয়কে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন প্রধান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার দাস সহ সকল কর্মচারীগণ।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ নওগাঁর সাপাহার উপজেলায় যোগদান করেন।
অপরদিকে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ সেলিম আহমেদ সাপাহার উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত ছিলেন । তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষে ৩৬’তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত  হন। সহকারী কমিশনার হিসাবে কর্মজীবনের প্রথমেই তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর দায়িত্বশীল ও সুনামের সহিত দেশের বিভিন্ন জেলায় তিনি তার দায়িত্ব পালন করেন। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন সংসার জীবনে ১’ছেলে সন্তানের জনক।
পাঁচবিবি উপজেলাবাসীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সরকারের দেওয়া দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মহদোয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category