• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

পাঁচবিবিতে মেসির ধাক্কায় এক ব্যক্তি নিহত, আহত-১

Reporter Name / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি।।  
জয়পুরহাটের পাঁচবিবিতে আত্মীয় জানাজা শেষে নিজ বাড়ী ফেরার পথে মেসি টাক্ট্ররের ধাক্কায় রেজাউল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রাহেলা বেগম (৫০) নামের একজন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার হিলি- পাঁচবিবি সড়কের নওদা বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলা বালিঘাটা ইউনিয়নের ফেসকাঘাট গ্রামের মৃত নজির উদ্দিনের পুত্র। আহত রাহেলা নিহত রেজাউলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রেজাউল ইসলাম উপজেলার রামভদ্রপুর গ্রামে নিজ আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেল যোগে স্ত্রীকে বাড়ীতে ফিরছিলেন।  এসময়  হিলি-পাঁচবিবি সড়কের বেলাল চৌধুরীর ইট ভাটা সংলগ্ন এলাকায় পৌছিলে পাঁচবিবির দিক থেকে আসা একটি দ্রুতগামী মেসি টাক্ট্রর ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে।  খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজাউল ইসলাম মারা যান। তার স্ত্রী রাহেলা বেগম বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাটক মেসি টাক্ট্রর সনাক্ত ও আটক করার জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category