• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

পাঁচবিবির বাগজানায় খালেদা জিযার সুস্থতায় দোয়া মাহফিল 

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে বাংলাদেশের ৩’বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা ও বিএনপি’র চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকালে উপজেলার ধরঞ্জী-বাগজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের  যৌথ উদ্যোগে
বাগজানা বাসস্ট্যান্ড মনির উদ্দিন সুপার মার্কেটের সামনে দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মোঃ আল-ইমরান মন্ডল, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী সহকারী মোঃ আব্দুল খায়ের, সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব হাসান, বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোছা আঙুরী বেগম, বাগজানা ইউনিয়ন যুবদল নেতা রাজিব হাসান, ধরঞ্জী ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম, নাজমুল ইসলাম, ছাত্রদল নেতা মাহবুব হোসেন, মোঃ সালমান, মোঃ নূরনবী ও প্রার্থ সহ অনেকেই। বাগজানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category