• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

প্রবাসী কল্যাণ সংস্থা মুরাদনগর এর আহবায়ক কমিটি গঠন

Reporter Name / ৫৯৫ Time View
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

আলমগীর হোসেন, মুরাদনগর (কুমিল্লা):

মুরাদনগর উপজেলা প্রবাসীদের অরাজনৈতিক এবং সমাজসেবা মূলক সংগঠন প্রবাসী কল্যাণ সংস্থার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সংগঠনের উপদেষ্টা আব্দুল আজিজ মোল্লা, আনিছুর রহমান সরকার, ইঞ্জিনিয়ার এম এ কালাম, মো শামীম সরকার, আব্দুর রহিম ভূঁইয়া এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক মো সুমন আরমান, মো সাইফুল সরকার স্বাক্ষরিত কমিটিতে মালয়েশিয়া প্রবাসী মো সোহেল খাঁন কে আহবায়ক এবং দুবাই প্রবাসী মো সুজন ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় গত (১০ এপ্রিল) ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
আহবায়ক কমিটিতে যুগ্ন আহবায়ক পদে রয়েছেন ২নং আকুবপুর ইউনিয়নের মো কামরুল হাসান, ১৭নং জাহাপুর ইউনিয়নের মো সাহাবুদ্দিন সবুজ, ২০নং পাহাড়পুর ইউনিয়নের মো মহিউদ্দিন, ৩নং আন্দিকুট ইউনিয়নের মো রুহল আমিন, ২নং আকুবপুর ইউনিয়নের মো লিটন রানা, ১৭নং জাহাপুর ইউনিয়নের মো আবু বকর সিদ্দিক, ৮নং চাপিতলা ইউনিয়নের মো শাহিন এবং ২০ নং পাহাড়পুর ইউনিয়নের মো কামাল হোসেন।
কমিটিতে আরও সহ-সদস্য সচিব হিসেবে রয়েছেন, ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মো গোলাম মাওলা রনি, মো মোস্তফা সরকার, মো মিজানুর রহমান, মো আব্দুল আলিম, মো হাসান, মো সাইদুল, মো জালাল উদ্দিন, মো মোশারফ হোসেন, মো মোস্তফা।
কমিটিতে সম্মানিত কার্য নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, উপজেলার মো শাহ জালাল, মো আলামিন, মো আলাউদ্দিন, মো ইউছুফ, মো রিজন, মো রিয়াজ, মো আবু হায়দার রনি, মো মাসুদ মিশু, মো আনিছুর রহমান, মো সাহাবুদ্দিন সরকার, মো বাছির, মো রাকিব আল হাসান, মো মাইনউদ্দিন সরকার, মো ছোটন, মো বারেক, মো জসিম।
কমিটি ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আহবায়ক মো সোহেল খাঁন “এসো বাড়িয়ে দেই সহযোগীতার হাত, দূর করি অসহায়দের কালো রাত” এই শ্লোগানকে ধারন করে প্রবাসী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে মুরাদনগরের প্রবাসী সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসার প্রত্যয় ব্যক্ত করে এই সংগঠনের প্রতিটি সদস্য দল মতের উর্ধ্বে থেকে অরাজনৈতিকভাবে সমাজ সেবায় অহসায় ভুক্তভোগী মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখা। আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category