• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম ধানের শীষের মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ-সভাপতি।  রবিবার ( ২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর সদরে গার্লস স্কুল রোড স্বতন্ত্র প্রার্থীর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম মন্ডল, সাবেক ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক মোঃ রানা মিয়া, ছাত্র নেতা সারোয়ার আলম সুমন, কবীর হোসেন, আবু নাইম, জুয়েল মিয়া প্রমুখ।
অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এলাকার লোকজনদের সাথে আলোচনায় করে নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। উপজেলার ১টি পৌরসভার ও ১৩ টি ইউনিয়নের বাজারগুলোতে মত বিনিময় সভা ও পথসভা করেছি। বিএনপি’র হাই কমান্ড ও বিএনপি’ র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদের্শে ময়মনসিংহে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ আমাকে ডেকে পাঠান। সেখানে দলীয় হাই কমান্ডের নির্দেশনা মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কোন অবস্থাতেই দলের বাহিরে গিয়ে নির্বাচন করা যাবে না। সেই বৈঠকে ধানের শীষের মনোনিত প্রার্থী জনাব আখতারুল আলম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব মামুনুর রশিদ মামুন সাহেবও উপস্থিত ছিলেন। আমি আপনাদেরই একজন আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকারই সন্তান। এতদিন যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category