• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় বিএনপি’র একাংশের বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ফুলবাড়িয়ায় পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুনের সার্বিক দিকনির্দেশনায় শনিবার (৮ নভেম্বর নভোম্বর) সন্ধ্যায় পর প্রেসক্লাব সংলগ্ন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ শেষে  ভালুকজান ব্রীজে গিয়ে শেষ হয়।
বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা সুরুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজী, বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মেম্বার, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলিম মাষ্টার, কালাদহ ইউনিয়ন বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোঃ মইনুল হোসেন সাজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর, বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফারুক খান প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম খান খসরু, বিএনপি নেতা আব্দুল মোমেন মাষ্টার, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইনছান আলী মাষ্টার, কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য খোরশেদ আলম, কৃষক দল নেতা খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন  যুবদল নেতা জসিম উদ্দিন সহ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category