• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় বিএনপি ও মা ছেলেসহ ৮ জনের মনোনয়নপত্র দাখিল

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০, ময়মনসিংহ- ৬ (ফুলবাড়িয়া) আসনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিনে সোমবার সকাল থেকেই মনোনয়ন দাখিল করেন। এবারের সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আখতারুল আলম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ কামরুল হাসান মিলন. ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি নূরে আলম সিদ্দিকী, খেলাফত মজলিস মোঃ রফিকুল ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল করিম সরকার, স্বতন্ত্র অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, স্বতন্ত্র আখতার সুলতানা, স্বতন্ত্র তানভীর আহমেদ রানা।  নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category