• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় ব্যবসায়ী খোরশেদ এর নামে মিথ্যা তথ্য প্রচারে মানববন্ধন

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজারের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো: খোরশেদ আলম আকন্দের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে তাঁর সম্মানহানী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে রবিবার বাবুলের বাজারে আয়োজিত মানববন্ধনে অন্তত তিন শতাধিক মুসলমান ও আদিবাসী মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় আ: মালেক, সংগীত মারাক, সয়ব মারাক, রেহানা মারাক, বানমতী মারাক ও আ: রহমান প্রমুখ।
স্থানীয়রা জানান, বাবুলের বাজারে একটিমাত্র স মিল ছিল। এ মিলটি থাকার কারণে স্থানীয় কিছু মানুষের কর্ম সংস্থান হয়েছিল। পাশাপাশি রান্নার কাজে ব্যবহৃত ও বাজারের চায়ের ব্যবসায়ীরা সহজে লাকড়ির যোগান পেত। আমরা চাই দ্রæত স’মিলটি চালু করা হোক। এ ছাড়া নিপরাধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা হোক। বিশেষ করে খোরশেদ আলম আকন্দ একজন ব্যবসায়ী। ব্যবসা করে তিনি জীবিকা নির্বাহ করেন। বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল খোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে সম্মানহানী করছে। এছাড়াও সাধারণ বিভিন্ন অভিযোগ ও মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে। এসব বন্ধ না করলে গ্রামবাসী উপজেলা সদরে মানববন্ধনসহ আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন।
ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, আমাকে জড়িয়ে বিভিন্ন জায়গা মিথ্যা অভিযোগ করে হয়রানি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। নানা ধরণের হুমকিসহ মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করে সম্মানহানী করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category