• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

ফুলবাড়িয়ায় মাদ্রাসাতুল মাদিনাহ্ ইসলামিক সেমিনার ও ক্রেস্ট প্রদান

Reporter Name / ২৯৩ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ফুলবাড়িয়ার ছনকান্দা রোডস্থ ‘মাদ্রাসাতুল মাদিনাহ’ ইসলামিক সেমিনার ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে (২১ ডিসেম্বর) এতে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সহ সভাপতি ও জামিয়া মানারুত তাওহীদ, উত্তরা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ ড. শহীদুল্লাহ খান মাদানী।
কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শাইখ আব্দুল্লাহ্ বিন সুরুজ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘মাদ্রাসাতুল মাদিনাহ’ এর চেয়ারম্যান শাইখ হাফেজ মুহা. আব্দুল্লাহ। বক্তব্য রাখেন কাতলাসেন কাদিরিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ শাইখ খোরশেদ আলম মাদানী, সহকারী অধ্যাপক শাইখ আব্দুর রহমান মাদানী, মাদ্রাসাতুত তাকওয়া পরিচালক শাইখ মতিউর রহমান, আন্ধারিয়াপাড়া কেদ্রিয় মার্কাস মসজিদের ইমাম ও খতিব শাইখ তালেবুদ্দীন, পলাশতলী  মিলের বাজার জামে মসজিদ খতিব শাইখ আবুল কালাম আজাদ, আল জামিয়াতুল ইসলমিয়্যাহ আস-সালাফিয়্যাহ মুহাদ্দিস শাইখ আব্দুল লতিফ মাদানী, গোপাল নগর এমদাদিয়া ফাজিল (ডিগ্রি) মুদাররিস শাইখ এম.এম ইউসুফ আলী নূরী, মাদ্রাসা আল মাহাদ আল ইসলামী গোলপুকুর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাইখ শাইখ আব্দুল্লাহিল কাফি, শাইখ মুসা বিন নিসান আলী, মুক্তাগাছা আবু হুরায়রা (রা) মসজিদের পরিচালক মোঃ রুহুল আমীন প্রমুখ।
সেমিনার সঞ্চালনা করেন বাংলাদেশ জমইয়ত শুব্বানে আহলে হাদিস ময়মনসিংহ শাখার সভাপতি হাফেজ মোঃ শফিকুল হাসান ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আমির হামজা। কোরআনের ১৭ হাফেজের মাথায় পাগড়ি ও হাতে ক্রেস্ট প্রদান করেন সম্মানিত শাইখবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category