• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় সাংবাদিকদের সাথে এনসিপি’র প্রার্থী জাবেদ রাসিনের মতবিনিময়

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি ময়মনসিংহ জেলা ও উপজেলা পর্যায়ের জেলা সমন্বয় কমিটির সদস্য মোকাররম আদনান, উপজেলা প্রধান সমন্বয়কারী মনজুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ওমর শরিফ, আনোয়ার হোসেন, জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম শুভসহ নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জাবেদ রাসিন জানান, তিনি ফুলবাড়ীয়ার উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ১০ দফা পরিকল্পনা তুলে ধরেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, বিদ্যুৎ ও জ্বালানি সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উন্নয়ন। ফুলবাড়ীয়া থেকে ঢাকা–ময়মনসিংহ সড়ক চার লেনে উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল ও আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও বলেন তিনি।
আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও পরিবেশ উন্নয়নের বিষয়ে তিনি পুলিশ ফাঁড়ি স্থাপন, ডিজিটাল নাগরিক সেবা চালু এবং আখালিয়া নদীকেন্দ্রিক পরিবেশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি আরোও বলেন, কথা নয়, কাজের মাধ্যমে ফুলবাড়ীয়ার মানুষের জন্য স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে চান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অগ্রযাত্রা ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি মানুষের জীবন মানের উন্নয়ন, নাগরিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category