• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

ফুলবাড়ীয়ায় অধ্যক্ষ সিরাজুল ইসলামের নেতৃত্বে জুলাই গণ-অভ্যুত্থানের  বিজয় মিছিল

Reporter Name / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

মোঃ হাবিব ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)এর সহ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি শহরের ছনকান্দা সড়ক থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান বাজার হয়ে ফুলবাড়ীয়া কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে  অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, গত বছরের এই দিনে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে। এই বিজয় রক্ষার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন, আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ তরফদার খোকা, বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক সোহেন খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক লিখন, ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম, নাসরুল্লাহ মারুফ, আবু হুরায়রা ও ইলিয়াস মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category