• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল

ফুলবাড়ীয়ায় নিহত বাসচালক পরিবারের পাশে জামায়াত

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

বাসে দুর্বৃত্তের দেয়া আগুনে আলম এশিয়া প্রাইভেট লিঃ পরিবহনের বাসচালক জুলহাস উদ্দিনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান এলাকায় নিহত জুলহাস উদ্দিনের বাড়িতে গিয়ে তারা পরিবারের সদস্যদের সান্ত¡না জানান। নেতৃবৃন্দ নিহতের মা ও স্ত্রীকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান। অধ্যক্ষ কামরুল হাসান মিলন ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ভুক্তভোগী পরিবারের পাশে সার্বিকভাবে থাকার প্রতিশ্রæতি দিয়েছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানান। আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান নিহত পরিবারের প্রতি তাৎক্ষণিক আর্থিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, পরিবারে কেউ যোগ্য হলে তার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থাও করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category