• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়ীয়ায় বিশ্ব দৃষ্টি দিবসে র‌্যালি

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

“Love Your Eyes-আপনার চোখকে ভালবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং-এর যৌথ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন। আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাও. ফজলুল শামীম, মেডিকেল অফিসার ডা. শোয়েব মিয়া, ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র স্টাফ নার্স উম্মে হাবিবা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহফুজুর রহমান প্রমুখ।

ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, চোখ আমাদের অমূল্য সম্পদ। নিয়মিত দৃষ্টি পরীক্ষা ও সঠিক চশমা ব্যবহার করলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। চোখের সুস্থতা উপেক্ষা করার মতো বিষয় নয়। নিয়মিত চক্ষু পরীক্ষা এবং সচেতনতা দৃষ্টি শক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ বিষয়ে সচেতনতা বাড়ানোই বিশ্ব দৃষ্টি দিবসের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category