• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঙ্গরায় এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব রফিকুল ইসলাম মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড সোনারগাঁয়ে লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ মামুন ভূঁইয়া

বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট বাজারে অরাজনৈতিক সংগঠন বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজসেবক আব্দুস সালাম খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে।

সংগঠনের সদস্য মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা,
ইউনিয়ন যুবদলের আহবায়ক সফিউল্লাহ সরকার, বাঁশকাইট পি. জে. উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু তাহের, বাবু লিটন কুমার ভৌমিক, এডভোকেট মনিরুজ্জামান, কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আলম খান, আবুল হোসেন মাস্টার, ইমাম মোবারক হোসেন, মো. হাসান, সারোয়ার খন্দকার, আতিক শিকদার,পাহাড়পুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর আহমেদ, বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, আব্দুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা শিবু রঞ্জন দেবনাথ, সভাপতি জুটুন কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি ইউছুফ মাঝি, মুজাফফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মুন্সি, বাবুল শাহাজী এবং সমাজকল্যাণ সম্পাদক নুরু জাম্মানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category