• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

বাংলার ঐতিহ্য ধরে রাখতে মুরাদনগরে পিঠা উৎসব

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলার হারানো ঐতিহ্য পিঠা-পুলি বাঙালির লোকজ সংস্কৃতি ও কৃষিনির্ভর জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা এখন অনেকটাই হারিয়ে গেছে। সেই হারানো ঐতিহ্যকে ধরে রাখতে “পিঠার ঘ্রাণে আনন্দের টানে,
এসো সবাই পিঠা উৎসবে” এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগরের উপজেলার চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজে আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব।
শুক্রবার (১৬ই জানুয়ারী) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বাংঙ্গালীর ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব। মেলায় হরেক রকমের পিঠা পুলির স্বাদ নিতে ভীড় জমায় দর্শনার্থীরা।
পিঠা উৎসবে ১১টি স্টল অংশগ্রহণ করে। সবগুলো স্টলে প্রায় অর্ধশত প্রকারের পিঠা পুলির দেখা মেলে। এদের মধ্যে গ্রাম বাংলার জনপ্রিয় পাকন পিঠা, জামাই পিঠা, চিতই পিঠা, কামরাঙ্গা পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, তেলের পিঠা, পুলী পিঠা, মেরা পিঠা, ডালিয়া পিঠা, জাম পিঠা, পাতা পিঠা, সেমাই পিঠা, পাটিসাপটা পিঠা, চিংড়ি পিঠা, সবজি পিঠা, নাড়ু, চিকেন মোমো, পুডিং নানা ধরনের পিঠাপুলির সমাহার।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক মেলায় অংশগ্রহণকারীসহ পিঠাপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category