• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

বাংলার টিভিতে সংবাদ প্রকাশের পর স্কুলের মাঠের মাটি ফেরত দিলেন ঠিকাদার

Reporter Name / ৬৩৮ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগরে বিদ্যালয়ের খেলার মাঠকে পুকুরে পরিনত করে মাটি নিয়ে গেছেন
ঠিকাদার! এ বিষয়ে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের
ছয় দিনের মাথায় সেই গর্তটিকে মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন অভিযুক্ত
সাব-কন্ট্রাক্টর মিজান। সংবাদ প্রকাশের পরপর গত ২৩ অক্টোবর থেকে শুরু করে টানা
ছয়দিন পর শুক্রবার সন্ধ্যায় মাটির ভরাটের কাজ শেষ করা হয়।
উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগর উপজেলার ভিটি পাচঁপুকুরিয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের নতুন ভবনের কাজ করতে গিয়ে গত ৮ মাস আগে কাউকে না জানিয়ে
বিদ্যালয়ের খেলার মাঠকে পুকুরে পরিণত করে মাটি নিয়ে যায় ঠিকাদার।
ঠিকাদারের বিরুদ্ধে বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলেও দীর্ঘ ৮ মাসে
কোন সুরাহা হয়নি। ঘটনাটি জানতে পেরে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের
নজরে আনেন স্থানীয় সাংবাদিকরা। পরে এ বিষয়ে খোজ খবর নিয়ে ঘটনার সত্যতা
পাওয়ায় অভিযুক্ত ওই ঠিকাদারের মাধ্যমে মাটি দিয়ে সেই গর্তটি ভরাট করানো
হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category