• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাঙ্গরায় চুরি যাওয়া অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার

Reporter Name / ৬৭৮ Time View
Update : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অটোরিক্সা চুরির ঘটনার ২৪
ঘন্টার মধ্যে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে
পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সা ও
তালা কাটার যন্ত্র (কাটার) সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ সজীব (২১)
উপজেলার জাড্ডা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার
(৪ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রামের
খোরশেদ আলমের বাড়ীর গ্যারেজের তালা কেটে একটি অটোরিক্সা চুরি করে নিয়ে
যায়। ওই রাতেই খোরশেদ আলম অটোরিক্সা চুরির ঘটনাটি থানায় মৌখিক ভাবে
জানান। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকাল ৭ টার দিকে
পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চুরি যাওয়া অটোরিক্সা ও তালা
কাটার যন্ত্র (কাটার) সহ সজীব কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার
থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category