• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

বাঙ্গরায় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৬৬৬ Time View
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ জয়
কর্মকার(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা
পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরাবাজার থানার দৌলতপুর নজরুল গেইট
এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার
বাসাইল উপজেলার কাঞ্চনপুর কর্মকার পাড়া গ্রামের সমরেশ কর্মকারের ছেলে।
জানা যায়, সীমান্ত এলাকা কসবা থেকে একটি মাদকের চালান আসছে এমন
সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে
একদল পুলিশ দৌলতপুর নজরুল গেইট এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান
পরিচালনা করেন। তল্লাশী চলাকালে একটি রিক্সা থেকে সন্দেহভাজন জয় কর্মকারকে
তল্লাশীকে করে তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধারসহ
তাকে গ্রেফতার করা হয়।
বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ধীনেষ চন্দ্র দাশ গুপ্ত বলেন আটককৃত
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে
বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্ল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার
বিরুদ্ধে জিএমপি টঙ্গী পূর্ব থানায় পূর্বের একটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category