• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেফতার ২ মুরাদনগরে পুলিশের বিরুদ্ধে মাদক কারবারীদের সংবাদ সম্মেলন! নবীগঞ্জে ব্যাটারিচালিত মিশুকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড বাঙ্গরা বাজার থানায় ইয়াবাসহ একজন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কঠোর মুরাদনগর প্রশাসন: ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১মাসের জেল যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি

বাঙ্গরায় বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত চলা এক রুদ্ধশ্বাস অভিযানে এই সাফল্য পায় পুলিশ।

জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযানে ডিউটিরত ছিলেন। গোপন সূত্রে খবর আসে হায়দরাবাদ উত্তর পাড়ার পলাতক আসামি খায়ের মিয়ার বাড়িতে মাদকের একটি বড় চালান রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১২টা ২৫ মিনিটে পুলিশ বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে।
​অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। তল্লাশি চালিয়ে আটককৃতদের নিকট থেকে ২ বোতল বিদেশী মদ ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে পলাতক আসামি খায়ের মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আরও ৬ বোতল বিদেশী মদ ও নগদ ২৩ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত ৮ বোতল মদের মোট পরিমাণ ২.৭২৫ লিটার। মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

​আটক ও পলাতক আসামিরা হলেন। মো: আল আমিন (৩৪), পিতা: মো: আবু তাহের মিয়া। মো: হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০), পিতা: মৃত তবদুল হোসেন।
​উভয়ই বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ এলাকার বাসিন্দা। অভিযানে এই চক্রের অন্যতম সদস্য খায়ের মিয়া (৬৫) পালিয়ে যেতে সক্ষম হন, তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category