• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

বাঙ্গরায় ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ,

Reporter Name / ৮০৭ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে ১২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মোশাররফ হোসেন মুছা(৩৭) এবং একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সহিদ মিয়া(৪৫)।
পুলিশ সুত্রে জানা যায়, পার্শবর্তী ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা বাজার থানা এলাকা হয়ে নবীনগর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পালের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর-কাশিমপুর সড়কের নবীয়াবাদ মাদ্রাসা মার্কেটের সামনে যানবাহনে তল্লাশী অভিযান চালায়। অভিযান চলাকালে সাদা রংয়ের একটি (ঢাকা মেট্রো-চ-১৩-৫০৪৪ নাম্বারের) মাইক্রোবাস তল্লাশী করে ১২কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বাঙ্গরা বাজার থানা এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। এর অংশ হিসেবেই ১২কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category