• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

ভালুকায় পৌর বিএনপির প্রতিবাদ মিছিল

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ বাহার মিয়া, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং বিএনপির মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গণসংযোগকালে গুলি করে প্রাণনাশের চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নির্দেশে প্রতিবাদ মিছিল করেছে ভালুকা পৌর বিএনপি।
মিছিলটি মেঘার মাঠ থেকে বের হয়ে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেঘার মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল ময়মনসিংহ জেলার সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ), পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাসরিন সুলতানা চায়না, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category