• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

ভালুকায় পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

Reporter Name / ৪৫৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ বাহার মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সকালে পৌর বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী করেছে ভালুকা পৌর বিএনপি। বর্ণাঢ্য র‍্যালীটি মেঘার মাঠ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি কলেজ মাঠে গিয়ে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের ফকির, শ্রী স্বপন বনিক, ১নং ওয়ার্ড এর কাউন্সিলর ও পৌর বিএনপির সম্মানিত সদস্য মাহাবুল আলম সিদ্দিকী (দুলু), পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, বিএনপি নেতা মোঃ ফজলুল হক, পৌর শ্রমিকদলের সভাপতি মাহবুব মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর মৎসজীবী দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম খান, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ। এছাড়াও এ সময় পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category