• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

ভালুকায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমদাদুল হক খসরুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় এক  বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা এবং সভাপতি পদপ্রার্থী ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলনেতা এমদাদুল হক খসরু নেতৃত্বে এই বর্ণাঢ্য র‍্যালিটি সরকারি কলেজ এর সামনে থেকে শুরু হয়ে ভালুকা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category