• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

মনোনয়নপত্র জমা দিলেন সুলতানুল ইসলাম তারেক 

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।। 
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল আলম তারেক। সোমবার দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন, পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যান্য নেতবৃন্দ।
মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতানুল ইসলাম তারেক বলেন, দীর্ঘ সময় ধরে তানোর-গোদাগাড়ীর মানুষের পাশে থেকে কাজ করেছেন। বিএনপির দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন। দলীয় নেতাকর্মীদের দাবির কারণেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এলাকায় নিরপেক্ষভাবে জনমত যাচাই করলে বোঝা যাবে, আগামীতে মানুষ কা কে বেছে নিতে অপেক্ষায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category