• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মনোনয়নের তালিকায় নাম না থাকায় হতাশায় সমর্থরা ধৈর্য ধরতে বললেন মামুনুর রশিদ

Reporter Name / ২৮২ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের মনোনয়ন বাতিল করে পূনঃবিবেচনা করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুনকে চুড়ান্ত তালিকায় নাম প্রকাশ করার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে আছিম বাঁশদি চৌরাস্তা বাগান বাড়ি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা সুরুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজী, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য ও কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মেম্বার, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলিম মাষ্টার, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ মাষ্টার, কালাদহ ইউনিয়ন বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোঃ মইনুল হোসেন সাজু, সাবেক উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম খান খসরু, বিএনপি নেতা আব্দুল মোমেন মাষ্টার, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইনছান আলী মাষ্টার, কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য খোরশেদ আলম, বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক খান, কৃষক দল নেতা খাইরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোর্শেদ জাহাঙ্গীর খোকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, যুবদল নেতা জসিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা বেগম খালেদা জিয়া -তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আপনারা জানেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে অধিকাংশ আসনে সম্ভাব্য  মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছেন। সংগঠনকে আমরা ভালোবাসি, দল চুড়ান্ত মনোনয়ন এতজনকেই দিবে। দল যাকে সিদ্ধান্ত দিবে আমরা তা মেনে নিব। তিনি মনোনয়ন না পাওয়ায় নেতৃবৃন্দকে ধৈর্য ধরতে বললেন মামুনুর রশিদ মামুন । আমি জেলা বিভাগ ও কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে আপনাদের মতামত তুলে ধরব। আমি আশাবাদী চুড়ান্ত মনোনয়ন আমার পক্ষেই আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category