• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে যুবদল নেতা টিপু সুলতানের স্ত্রী নিহত

Reporter Name / ২৫৩ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মোঃ মোরসালিন নেত্রকোনা প্রতিনিধি।।

ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের বেলতলী বাজার এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারগিস আক্তার (৫৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতানের সহধর্মিণী। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিপু সুলতান ও তাঁর স্ত্রী প্রাইভেটকারযোগে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন। পথে বেলতলী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নারগিস আক্তার মৃত্যুবরণ করেন। বর্তমানে টিপু সুলতান আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, “দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।”

উল্লেখ্য, টিপু সুলতান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোহনগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, এবং বিএনপির মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category