• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মাদকের বিরুদ্ধে কঠোর মুরাদনগর প্রশাসন: ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১মাসের জেল

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে কার্তিক চন্দ্র নম (৩২) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাকে ২০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
শনিবার (৯ মে) বিকালে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত কার্তিক চন্দ্র নম উপজেলার পাচকিত্তা গ্রামের নিধন চন্দ্র নমের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন কাচারীকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় কার্তিককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, “মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশনা সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category