• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারী গ্রেপ্তার বাঙ্গরা উপজেলা গঠন করায় প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকরানা মাহফিল মসজিদ থেকেই প্রতিনিয়ত মাদকবিরোধী বার্তা দিয়ে যাচ্ছেন মুরাদনগর থানার ওসি মুরাদনগর–কোম্পানীগঞ্জ রুটে ‘লাল-সবুজ’ বাস চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা বাঙ্গরা উপজেলা ঘোষণা: গণমানুষের প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বাঙ্গরা সহ নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ

মাদক সেবনের ভিডিও করায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, প্রধান আসামি কারাগারে

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মাদকসেবনের ভিডিও ধারন করায় এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলার প্রধান আসামিকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রবিবার দুপুরে আসামি লিটন ভূইয়া(৪০)কে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত।
আসামী লিটন ভূইয়া মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামের মৃত জলিল ভূইয়ার ছেলে।
ভুক্তভোগী গৃহবধূ ফারজানা বেগম একই গ্রামের জয়দল হোসেনের স্ত্রী।

মামলা বিবরনে জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামের লিটন ভূইয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। প্রতিবেশি গৃহবধূ ফারজানা বেগম গোপনে তার মাদক সেবনের একটি ভিডিও ধারন করেন। ভিডিও ধারনের বিষয়টি জানাজানি হলে গত ৫ই এপ্রিল রাতে লিটন তার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে গৃহবধূ ফারজানা বেগমের বাড়ীতে গিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর এবং শ্লীলতাহানি করে।
ঘটনার পরদিন ফারজানা বেগম বাদী বাঙ্গরা বাজার থানায় ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা গতকাল রবিবার দুপুরে কুমিল্লা আমলী আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত লিটন ভূইয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। বাকি ৩ আসামী আবুল কালাম, জয়নাল, সিমু আক্তারের জামিন মঞ্জুর করেছেন।
গৃহবধূ ফারজানা বেগম জানান, জামিনে এসে আসামিরা এখন আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমার বাড়ীতে আগুন লাগিয়ে দিবে বলে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। আমি এখন আতংকে আছি।

মামলার তদন্ত কর্মকর্তা বাঙ্গরা বাজার থানার এসআই নাহিদ ইসলাম বলেন, হুমকির বিষয়টি থানায় জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category