• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

মিরপুরে ইব্রাহিম আলীর নেতৃত্বে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আসাদুল ইসলাম মিরপুর উপজেলার প্রতিনিধি।।
মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী বাজার এলাকায় রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলীর নেতৃত্বে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পক্ষে মিরপুর আমলা ইউনিয়নের অঞ্জনগাছী বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী,
মিরপুর উপজেলা সেচ্ছাসেব দলের আহবায়ক রফিকুল ইসলাম বাঘা, মিরপুর যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, আমলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মারফত আলী, যুবদল নেতা শহিন ফকির, প্রমুখ।
 গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
 আগামীদিনে কুষ্টিয়া ২ আসনে বিএনপির নমিনেশন প্রার্থী, কুষ্টিয়া মিরপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর জন্য দোয়া চেয়েছেন উপস্থিত সেতা কর্মীরা।
 পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বলেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। কারণ রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অন্যতম ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category