নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের ‘রায়তলা টু কাজিয়াতল’ ২,৫০০ মিটার (আড়াই কিলোমিটার) বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম মন্ত্রীর মামা কে এম সৈয়দ কায়েস।
দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই সড়কটি পাকা ও কার্পেটিং করার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি দূর হবে এবং এলাকার সার্বিক সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। উপসহকারী প্রকৌশলী মো. রাসেল মিয়া, কামাল উদ্দিন চেয়ারম্যান উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান, সানু মেম্বার, আবুল কাশেম, আব্দুল করিম, মোখলেসুর রহমান, মোঃ মোবারক হোসেন, ফরিদ উদ্দিন,আলাউদ্দিন, আমির কন্টাকটার,হাসান সওকত
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।