• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মুরাদনগরে ইয়াবাসহ ৩ জন আটক

Reporter Name / ৪৩৪ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে ১৪০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রাজা চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের আঃ সোবহান এর ছেলে মোঃ বাবু (২৪), নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আঃ রহমান এর ছেলে মোঃ ইয়াসিন (৪০) ও রাজা চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের মৃত আব্দুল সাত্তার এর ছেলে মোঃ বাদল মিয়া (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর এর নির্দেশনায় এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মুরাদনগর থানা এলাকা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি প্রভাষ চন্দ্র ধর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category