• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জাহাপুরে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন মুরাদনগরে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন বাঙ্গরায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধামঘর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ মুরাদনগরে মাদক কারবারিদের আতঙ্ক নবাগত দুই ওসি তিস্তার উত্তাল স্রোত কেড়ে নিলো দুই ভাইয়ের প্রাণ রাস্তায় বাস থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় লাখাইয়ে বজ্রপাতে ৩ কৃষকের ৩টি গরুর মৃত্যু দিশেহারা খামারিরা নবীগঞ্জে মনজুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিতার মিয়া গ্রেপ্তার

মুরাদনগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বাঙ্গরা থানাধীন চাপিতলা ইউনিয়নের ৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।

বুধবার সকাল ১০টায় উপজেলার চাপিতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রাথমিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হায়াতুন্নবীর সভাপতিত্বে চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাপিতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া ভৌমিক, চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম।

কুরআন তেলাওয়াত করেন খাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজালাল ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক সুমন চক্রবর্তী।

এসময় কুরআন তিলওয়াত, গজল, গান, কবিতা আবৃতি, দলীয় নৃত্য প্রতিযোগিতায় ৫টি স্কুলের শিক্ষার্থী ১৬টি ইভেন্ট ৪৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী সকল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউনিয়ন পর্যায়ে থেকে বিজয়ী শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category